পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: গতকাল বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের। বাঘাস্তি ৫ নম্বর অঞ্চলের দীপা গ্রামের কয়েকজন তৃণমূল কর্মী আক্রান্ত হন। এদের মধ্যে আনন্দ হাটুই গুরুতর জখম হন।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় আচমকা লাঠি, রড, ছুরি নিয়ে এসে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে আক্রান্ত তৃণমূল কর্মীদের মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ জেলা তৃণমূল নেতা অজিত মাইতির নির্দেশে মেদিনীপুর হাসপাতালে তৃণমূল কর্মীদের দেখতে যান ও তাদের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ও জেলার মহিলা সভানেত্রী মামনি মান্ডি ও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিমির পাত্র।
পরেশ মুর্মু বলেন, ৮ জন বিজেপির নামে থানায় এফআইআর দায়ের হয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাই।

