আমাদের ভারত, ৩১ আগস্ট: দেশজুড়ে উৎসাহের পালিত হয়েছে জন্মাষ্টমী উৎসব। ঠিক একই ভাবে দীর্ঘ ৩২ বছর পর স্বর্গরাজ্যে কাশ্মীরি পণ্ডিতরাও পালন করলেন জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে শোভাযাত্রা সহকারে নগর কীর্তন বেরোলো কাশ্মীরের রাজধানী শহর সহ অন্য জায়গায়।

কাশ্মীরি পন্ডিতদের কাছে এবারের জন্মাষ্টমী অনেকটাই আলাদা। উত্তর কাশ্মীরের হান্ড ওয়ারায় ৩২ বছর বাদে নগরকীর্তনে বের হতে পারলেন সনাতনীরা। ১৯৮৯ সালে শেষবার জন্মাষ্টমীতে নগরকীর্তন হয়েছিল হান্ড ওয়ারায়। ৩২ বছর পর আবার তারা এভাবে উদযাপন করলেন জন্মাষ্টমী।

শ্রীনগরেও জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছিল। কাশ্মীরি পণ্ডিতরাই এই শোভাযাত্রার আয়োজন করেছিলেন। সকাল সকাল গণপত্তর মন্দির থেকে নগর কীর্তন শুরু হয়। সারা শহর পরিক্রমা করে এই শোভাযাত্রাটি ক্রালখুদ, বারবাবর শাহ হয়ে ঐতিহাসিক লালচকে পৌঁছায়। জন্মাষ্টমীর শোভাযাত্রা পথে প্রসাদ বিলি করেন কৃষ্ণ ভক্তরা। তবে শোভাযাত্রা উপলক্ষে গোটা উপত্যাকা জুড়ে কড়া নিরাপত্তা ছিল।
বিজেপি নেতা শৌর্য দোভাল কাশ্মীরের এই জন্মাষ্টমীর শোভাযাত্রার ভিডিও পোস্ট করেন টুইটারে। টুইট করে তিনি লিখেছেন, কাশ্মীরের লালচকে জন্মাষ্টমী উদযাপনের একঝলক। এই জায়গাতেইভ১৯৯২ সালে জাতীয় পতাকা তুলতে গেলেও প্রাণহানির ভয় ছিল। পরে আরও একটি টুইটে তিনি দাবি করেছেন, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় নেতৃত্বের কারণেই।
Glimpses of Shri Krishna Janmashtami Celebration from Lal Chowk, Kashmir.
This is the same location where hoisting India's national flag was a life-threatening act in 1992. 1/2 pic.twitter.com/5JAWuqLAdr
— Shaurya Doval (@shaurya_doval) August 30, 2021
And today, people of the Hindu community are able to conduct their religious proceedings at the same location. It has only been possible under the able leadership of PM @narendramodi Ji.
मेरा देश बदल रहा है, आगे बढ़ रहा है। जय हिन्द, जय भारत। 2/2
— Shaurya Doval (@shaurya_doval) August 30, 2021

