সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৮ আগস্ট:
পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পরম্পরা ও রীতি মেনে ধুমধাম করে করম পূজায় মাতলেন। সাংসদের পাশাপাশি নিজেও একজন কৃষক পরিবারের ছেলে তাই দীর্ঘদিনের পরম্পরা তিনি ভোলেননি। চরম ব্যস্ততার মধ্যেও তাই নিয়ম মেনে এবৎসরেও ঝালদার পাতরাডি গ্রামের বাড়িতে করম পূজা করেন তিনি।

সাংসদ জানান, “জেলা তথা বঙ্গবাসীকে করম পূজার শুভেচ্ছা জানাই। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রকৃতিকে পুজো করার রীতি অব্যাহত রয়েছে।” রাজনৈতিক প্রসঙ্গ টেনে সাংসদ জ্যোতির্ময় বলেন, “আজ বাংলায় যে ভাবে অন্যায় অত্যাচার হচ্ছে তাকে রাখার জন্য আজ আমরা প্রার্থনাও করলাম।”

আজ এবং আগামী কাল করম পুজা। বিশেষত আদিবাসিদের এক প্রাকৃতিক পূজা। বিশেষ করে কৃষি সভ্যতার মূল আধার করম পূজা। মূলত যাঁরা কৃষি কাজে যুক্ত তাঁরাই এই পূজার সাথে যুক্ত। ধানের বীজ রোপন করে ও জাওয়ার গানের মধ্য দিয়ে এই পূজা হয়ে আসছে যুগ যুগ ধরে।


