সাঁকরাইলে পালিত হল করম পরব

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম,১৭ সেপ্টেম্বর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে জঙ্গলমহলের আদিবাসী, মাহাত, কুড়মি সম্প্রদায়ের একটি স্বতন্ত্র উৎসব হল করম পরব। মূলত এলাকায় কৃষি, জল- জমি- জঙ্গলের সমৃদ্ধি কামনা করে আদিবাসী কুড়মি সম্প্রদায়ের মানুষ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই উৎসব পালন করে থাকেন।

বাড়ির কুমারী মেয়ারা একসপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিয়ে একাদশী তিথিতে উঠানে করম ডালা পুঁতে ব্রত পালন করেন, চলে নিজেদের সংস্কৃতির আদান-প্রদান এই অনুষ্ঠানে। আর আদিবাসী কুড়মি সম্প্রদায়ের এই উৎসবে শুক্রবার অংশ নিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত। এদিন পশ্চিমবঙ্গ কুড়মি উন্নয়ন ও সংস্কৃতি পর্ষদের ঝাড়গ্ৰাম জেলা শাখার সাঁকরাইলের অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী কমল কান্ত রাউৎ সহ এলাকার কুড়মি সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন সাঁকরাইলের ছত্রী তরুণ সংঘ ক্লাবের এই অনুষ্ঠানে একটি করম শোভাযাত্রা হয়। যাতে কুড়মি সম্প্রদায়ের সাধারণ মানুষের সঙ্গে পা মেলান এলাকার বর্তমান বিধায়ক। এদিন এলাকার ১৬ জন সেই কুমারী মেয়েদের যারা এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিয়ে উঠোনের করম ডালা জোগাড় করেছিল তাদের হাতে বস্ত্র তুলে দেন বিধায়ক। পুরো জঙ্গলমহল জুড়েই করম পরবে মেতে উঠেছে এলাকার সমস্ত কুড়মি জাতির মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *