ভারতে প্রথম কোভিডের কাপ্পা প্রজাতি আক্রান্তের মৃত্যু, আশঙ্কা বাড়াচ্ছে অন্য এক প্রজাতি ল্যাম্বডাও

আমাদের ভারত, ১০ জুলাই: এবার দেশে দেখা মিলল কোভিডের মিউট্যান্ট স্ট্রেন ‘কাপ্পা’র। উত্তরপ্রদেশে দুই ব্যক্তির শরীরে দেখা মিলেছে এই প্রজাতির, যার মধ্যে এক ব্যক্তি মারা গেছেন বলে জানানো হয়েছে।

দেশে দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্যা কমায় সরকার কোভিডের কড়া বিধি নিষেধ কিছুটা শিথিল করে। কিন্তু সেই গ্রাফ ধীরে ধীরে ফের বাড়তে দেখা যাচ্ছে। সঙ্গে দেখা মিলছে কোভিডের নতুন নতুন মিউট্যান্টের। শুক্রবার জানা গেছে, উত্তরপ্রদেশে জিনোম সিকোয়েন্সে পরীক্ষা করে ১০৯ টি নমুনার মধ্যে ১০৭টি–তে ডেল্টা এবং ২ টিতে কাপ্পা প্রজাতি পাওয়া গেছে। সূত্রের খবর, ৬৬ বছরের ব্যক্তি সন্ত কবীর নাগর মারা গেছেন এই কাপ্পা প্রজাতির জেরেই। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মানুষের উদ্বেগ আরও বাড়ছে।
তবে শুক্রবার যোগী আদিত্যনাথের দপ্তর থেকে জানান হয়েছে, এই দুই স্ট্রেন রাজ্যে নতুন নয়। এর আগেও রাজ্যে কাপ্পা ভাইরাস মিলেছিল এবং এর চিকিৎসাও সম্ভব বলে জানান হয়েছে।
এই প্রসঙ্গে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভিকে পল জানিয়েছেন, কাপ্পা একটি ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’, ভারতে এটি নতুন নয়, অক্টোবর মাসে ডেল্টার সঙ্গেই কাপ্পারও খোঁজ মিলেছিল। ডেল্টার থেকে কাপ্পার প্রবলতা যথেষ্ট কম। তবে এই বিষয়ে তাদের নজরদারি জারি থাকবে বলে জানান তিনি।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) অনুযায়ী, ভারতে প্রথম দেখা মেলে কোভিডের মারাত্মক প্রজাতি ডেল্টা এবং তারই সঙ্গে কাপ্পারও। ডেল্টা এবং কাপ্পার নাম দেওয়া হয় যথাক্রমে বি.১.৬১৭.২ এবং বি.১.৬১৭.১।

‘হু’ ডেল্টাকে ‘ভ্যারিয়েন্ট অফ কন্সার্ন’ এবং কাপ্পাকে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’-এর তালিকায় অন্তর্ভুক্ত করে ‘হু’। তবে এপ্রিলের পর কোভিডের এই ‘ডবল মিউট্যান্ট’ কাপ্পাকেও ‘ভ্যারিয়েন্ট অফ কন্সার্ন’এর তালিকায় যুক্ত করে নেয়।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে কাপ্পা স্ট্রেন কার্যত আতঙ্কের সৃষ্টি করেছে। এই স্ট্রেনের কারণেই সেখানে দ্বিতীয় ঢেউও এসেছে বলে দাবি করেছে সেখানকার বিশেষজ্ঞরা। তাই ভারতে এই নিয়ে আশঙ্কা বাড়ছে।
একই সঙ্গে কোভিডের আর এক প্রজাতি ‘ল্যাম্বডা’ চোখ রাঙ্গাতে শুরু করেছে। পেরুতে প্রথম এই প্রজাতির দেখা মেলে গত ডিসেম্বর মাসে। তাঁর পর অতি অল্প সময়েই ৩০টি দেশে দ্রুত ছড়িয়ে পড়ে এই প্রজাতি। বিশেষজ্ঞদের দাবি, অন্য প্রজাতির তুলনায় এই প্রজাতি দ্রুত ছড়ায় এবং কোভিডের টিকাকরণ এই প্রজাতির ওপর খুব বেশি কার্যকর নয় বলেও অনুমান তাদের। তাই ‘হু’ ল্যাম্বডার এর ওপর বিশেষ নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।
যদিও ভারতে ল্যাম্বডারের কোনও খোঁজ এখনও মেলেনি তবুও, শুক্রবার কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক এবং নীতি আয়োগ থেকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *