পশ্চিম মেদিনীপুরে পালিত হলো কন‌্যাশ্রী দিবস, প্রতিযোগিতায় সফলদের করা হলো পুরষ্কৃত

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: উৎসাহ ও উদ্দীপনার মধ‌্যে দিয়ে পশ্চিম মেদিনীপুরে পালিত হলো কন‌্যাশ্রী দিবস। জেলা পরিষদ হলের অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতো, সদ‌্য নির্বাচিত জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, সহ সভাধিপতি অজিত মাইতি, জেলাশাসক খুরশিদ আলি কাদরী, বিধায়ক দীনেন রায়, জুন মালিয়া থেকে শুরু করে নির্বাচিত জেলা পরিষদ সদস‌্যরা।

উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবর মাসে কন‌্যাশ্রী প্রকল্পের সূচনা হয়। আর ২০১৭ সালে এরাজ‌্যের কন‌্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘের স্বীকৃতি লাভ করে। এদিন জেলায় নাবালিকা বিয়ে রুখে দেওয়া কন‌্যাশ্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় সাফল‌্যলাভ করা কন‌্যাশ্রীদেরও পুরষ্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *