মহালয়ার দিনে রিলিজ হচ্ছে নতুন মিউজিক ভিডিও কন‍্যা রূপেণ সংস্থিতা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনায় মহালয়ার পূণ্য লগ্নে রিলিজ হতে চলেছে একটি ভিন্ন স্বাদের মিউজিক ভিডিও। সমাজের উচ্চ-নীচ, ধনী-দরিদ্র ভেদাভেদহীন ভাবে সর্বভূতে সর্বশক্তিমান ঈশ্বর সবার মাঝেই বিরাজমান। এই ভাবনাকে সামনে নিয়েই শুভাশীষ মুখার্জি, রাজকুমার দে, বিশ্বজিৎ দাস তাঁদের মিলিত প্রয়াসে তৈরি করেছেন মিউজিক ভিডিও ‘কন্যারূপেন সংস্থিতা’।

বিষয়বস্তু নিয়ে স্ক্রিপ্ট রচনা ও স্বরাঙ্কন করেছেন বিশিষ্ট বাচিক শিল্পি বৃষ্টি মুখোপাধ্যায়। যশস্বী নৃত‍্যশিল্পী তপস্বিনী ভট্টাচার্য মাইতির কোরিওগ্রাফিতে অভিনয়ে ও নৃত্যে অংশ নিয়েছেন লাস‍্য ডান্স একাডেমির শিল্পীরা। ভিডিওগ্রাফি করেছেন শুভাশিস মুখার্জি বিশ্বজিৎ দাস, রাজকুমার দে ও অনন্যরা।

মিউজিক ভিডিওটিকে সফল ভাবে তুলে ধরতে বিভিন্ন ভাবে সহযোগিয়তার হাত বাড়িয়ে দিয়েছে মেদিনীপুর শহরের বিভিন্ন অংশের সংস্কৃতি প্রেমী মানুষ। এই কাজে বিশেষভাবে সাহায্য করেছেন শিবনাথ মন্ডল, রাজ ভট্টাচার্য, ইন্দ্রনীল মাইতি, রাজু শী, বিট্টু সোহম, রাজু শীট, রাজা প্রমুখ। মহালয়ার দিন সকাল ৯টার সময় বাংলা চ‍্যানেল ও মন্টেল নিউজে প্রকাশিত হবে মিউজিক ভিডিওটি। পাশাপাশি আপলোড হবে সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *