মোদী না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতো হয়ে যেতো, মন্তব্য বলিউড কুইন কঙ্গনার

আমাদের ভারত, ১৮ আগস্ট:আফগানিস্তান এখন তালিবানদের দখলে। এই ঘটনায় সারা বিশ্ব তোলপাড়। ভারতের অনেকেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। একাধিক বলিউড তারকাও এই মতামত প্রকাশ করেছেন। তবে একাধিক ইস্যুতে মন্তব্য করে বরাবর বিতর্কে কেন্দ্রবিন্দুতে থাকা কঙ্গনা রানাওয়াত এই বিষয়ে স্পষ্ট জানিয়েছেন নরেন্দ্র মোদী না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতই হবে।

আফগানিস্তানে প্রসঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট করেছেন কঙ্গনা। সেখানে দেখা গেছে কাতারে কাতারে আফগান মানুষ শুধু মাত্র প্রাণে বাঁচার জন্য বিমানে ওঠার চেষ্টা করছেন। ওই ভিডিওগুলোতে বলিউড কুইন লিখেছেন তালিবানদের সাহায্য করে পাকিস্তান এবং অন্যদিকে আমেরিকা তাদেরকে অস্ত্র দেয়। তালিবানরা এখন ভারতের অনেক সামনে চলে আসছে। নরেন্দ্র মোদী না থাকলে ভারতের অবস্থাও আফগানিস্তানের মতই হবে।

নিজের ইনস্টা স্টরি পেজে যে ভিডিও শেয়ার করেন কঙ্গনা সেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবন দখল করে নিয়েছে তালিবানরা। এর পাশাপাশি মাঝ আকাশে বিমানের চাকা থেকে এক আফগানের পড়ে যাওয়ার ভিডিও শেয়ার করেছেন তিনি। কঙ্গনা লিখেছেন, “আফগানিস্তানের নাগরিকরা প্রাণে বাঁচতে মরিয়া। এই সময় সেখানে তাদের জীবন মৃত্যুর থেকেও খারাপ হয়ে উঠেছে। এই ছবি দেখে খুব সহজেই অনুমান করা যাচ্ছে যে কিভাবে ইসলামিক যাযাবররা বহু বছর আগে সমৃদ্ধশালী ভারতমাতাকে দখল করেছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *