আমাদের ভারত, ১৩ মার্চ: অসম থেকে হায়দ্রাবাদে পাচারের পথে অসম–বাংলা সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ উদ্ধার করল একটি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে হায়দ্রাবাদের বাসিন্দা ইমরান শেখ ও জায়েদ শেখ’কে।

অন্ধ্রপ্রদেশের নম্বরের একটি খালি ট্রাকে ত্রিপলের নীচে খাঁচাতে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাণীটি’কে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন বাড়বিশা থানার পুলিশ অভিযান চালিয়ে ওই ক্যাঙ্গারু টিকে উদ্ধার করে।

