উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিকের নামে পড়ল নিখোঁজ পোষ্টার

আমাদের ভারত, হুগলি, ২৯ অক্টোবর: উত্তরপাড়ার নিখোঁজ বিধায়কের সন্ধান চাই। শনিবার উত্তরপাড়া ও হিন্দমোটর এলাকায় বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে এহেন পোষ্টারে ছয় লাফ হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সম্প্রতি, আসানসোল এলাকায় এহেন পোষ্টার বিতর্কে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছিল। ফের সেই কাণ্ড দেখা গেল হুগলিতেও।

শনিবার এই গোটা ঘটনাটি নিয়ে কাঞ্চনকে কটাক্ষ করেছে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি মোহন আদক। তিনি বলেন, সর্বত্র তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে। নির্বাচনের পর মানুষ কাঞ্চন মল্লিককে পাশে পাননি। দীর্ঘ দিন ধরেই মানুষের সমস্যায় তিনি পাশে দাঁড়াননি। এই পোস্টার দেওয়া হয়ত তারই প্রতিফলন।

এই প্রসঙ্গে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি অরিন্দম গুঁই বলেন, বিজেপির রাজনীতি করার কোনও ইস্যু নেই। তাই রাতের অন্ধকারে ওরা পোস্টার দিয়েছে। বিধায়ক কাঞ্চন মল্লিক নিয়মিত দফতরে আসেন। মানুষ পরিষেবা পাচ্ছে। এর মধ্যে গোষ্ঠীদ্বন্দের কোনও বিষয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *