কোচবিহারের রাস মেলার মাঠে মহা গণসমাবেশের ডাক দিল কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৬ ডিসেম্বর: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে এই দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম সহ ১৩টি শাখা সংগঠন এক ছাতার তলায় আসতে চলছে। ২৮ ডিসেম্বর কোচবিহারের রাস মেলার মাঠে মহা গণসমাবেশের ডাক দেওয়া হল ফোরামের তরফে। সোমবার জলপাইগুড়ি শহরে এক সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন ফোরামের নেতারা।

২০০৯ সাল থেকে একবার যশোবন্ত সিনহা, আরেকবার এস এস আলুয়ালিয়ার মাধ্যমে অষ্টম তপশিলে ভাষার স্বীকৃতি দেওয়া হবে আশা দেওয়া হয়। এখনো কাজের কাজ কিছুই হয়নি দাবি কেপিপির। এখন বিজেপি সাংসদ ও বিধায়করা যে পৃথক রাজ্যের কথা বলছে এটা ভোটের রাজনীতির জন্য হলে বিজেপি ভুল করবে। আগামী নির্বাচনে সেই প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দিলেন কেপিপি নেতারা।

সংগঠনের প্রচার সচিব অভিজিৎ রায় বলেন, বিজেপি, কামতাপুরি ভাষার স্বীকৃতি নিয়ে ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত কিছুই করেনি। অথচ রাজ্যের তৃণমূল কামতাপুরী ভাষা অ্যাডেমি, রাজ্যের পক্ষ থেকে ভাষার স্বীকৃতি সহ যে যে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি দিয়েছে। ১২ অক্টোবর চিঠি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়নি পৃথক রাজ্য কবে হবে। উত্তরবঙ্গের মানুষ কতদিন বঞ্চনার স্বীকার হবে। সামনে পঞ্চায়েত ভোট, তারপর লোকসভা, ভোট।”

কেএলও সুপ্রিম জীবন সিংহের প্রসঙ্গে অভিজিৎ বলেন, “কেএলও যে পথে দাবি আদায়ের চেষ্টা করছে সেই পথকে সমর্থন করি না। কিন্তু দাবি সমর্থন করছি। আমাদের দাবি মানা না হলে আমরা দেখিয়ে দেব আমরা কি করতে পারি। আরও একটি বিষয় শুধু রাজ্য আমাদের হবে এরকম বিষয় নয়, শাসন আমরা করব এই দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে। প্রথম আন্দোলন শুরু হচ্ছে কোচবিহারের রাস মেলার মাঠ থেকে।” উপস্থিত ছিলেন মনোরঞ্জন রায় সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *