ধর্মীয় ভাবাবেগে আঘাত! হিন্দু দেবদেবীর অপমান, আমেদাবাদে কামসূত্র নামের বই পোড়াল বজরং দল

আমাদের ভারত,২৯ আগস্ট: হিন্দু দেব-দেবীকে রীতিমত অপমান করা হয়েছে। হিন্দুরা যে সংস্কৃতি রীতি নীতি মেনে‌ দেবতার উপাসনা করেন তাদেরই অপমান করা হয়েছে। তাই রাগে-ক্ষোভে আমেদাবাদের একটি দোকানের বাইরে আগুন দিয়ে বজরং দলের তরফে জ্বালিয়ে দেওয়া হল কামসূত্র নামের বই। এলাকায় একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ওই বই।

বজরং দলের মতে যা হিন্দু রীতি নীতিকে খাটো করবে, হিন্দু দেবদেবীর অসম্মান করবে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না। তাদের অভিযোগ ওই কামসূত্র বইতে হিন্দু দেবদেবীদের অশ্লীল ভঙ্গিতে দেখানো হয়েছে, যা হিন্দুদের জন্য অত্যন্ত অপমানের।

বজরং দলের সদস্যদের অভিযোগ,কামসূত্র নামে ওই বইতে হিন্দু দেবদেবীর অশ্লীল ছবি ছাপা হয়েছে, তার প্রতিবাদেই তারা ওই বইয়ের কপি পুড়িয়ে দিয়েছে। তারা দোকান মালিককে সর্তক করেছেন তাতে ওই বই বিক্রি সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ার এই ঘটনাটির ভিডিও দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *