আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ এপ্রিল: ভোট শেষের মুখে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠল কামারহাটি বিধানসভা কেন্দ্র। আক্রান্ত হলেন কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির ওপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বেলঘরিয়া ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এক দল দুষ্কৃতী রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে বড় বড় ইট ছুঁড়তে থাকে। এর ফলে গাড়িটির কাচ ভেঙ্গে যায়। এই হামলার ঘটনায় আহত হন প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর ডান হাত কেটে গেছে। তাঁর গাড়ির ওপর হামলা করার পেছনে তৃণমূল প্রার্থী মদন মিত্রের হাত আছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, এই ভাবে তাঁকে দমানো যাবে, বাইরের ছেলে এনে তাঁর ওপর হামলা করা হয়েছে।


