স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ মে:
পৌর স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের লম্বা লাইন। মানা হচ্ছে না করোনা স্বাস্থ্য বিধি। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে আক্রান্তের সংখ্যা বাড়ছে কল্যাণীর গয়েশপুরেও। কিন্তু মানুষের হুঁস নেই এখনও। পৌর স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনের লম্বা লাইন কিন্তু মানা হচ্ছে না করোনা স্বাস্থ্য বিধি।

এই বিষয়ে পুর প্রশাসক মরণকুমার দে বলেন, মানুষ যদি না মানে আমরা কি করবো। সাধারণ মানুষই কোনও নিয়ম মানছে না। কিন্তু যে ভাবে সাধারণ মানুষ করোনা স্বাস্থ্য বিধি না মেনেই লম্বা লাইন দিয়েছে ভ্যাকসিনের জন্য, তাতে করোনা আক্রান্ত হবার আশঙ্কা অনেকটাই বেশি বলেই মনে করা হচ্ছে।

