সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ ডিসেম্বর: গো কৃপা কথা উপলক্ষে কলস শোভা যাত্রা ঘিরে ব্যাপক উন্মাদনা বাঁকুড়া শহরে। পাঁচ দিনোর গো কৃপা কথার আয়োজন করেছে বাঁকুড়া এক্তেশ্বর গোশালা কমিটি। গো কৃপা কথা উপলক্ষে বাঁকুড়া শহরের নুতনগঞ্জে রাম মন্দির চত্বর থেকে শুরু হয় কলস শোভাযাত্রা। শোভাযাত্রায় ১০৮ জন মহিলা অংশ নেন।এছাড়া বাঁকুড়া মাড়োয়ারি সম্প্রদায় সহ বহু ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা পরিক্রমাকালীন বিভিন্ন স্থানে মন্দির থেকে শোভাযাত্রায় পুষ্প বর্ষণ করা হয়। কমিটির সভাপতি কমল বাজোরিয়া বলেন, শুধুমাত্র গো মাতাকে রক্ষা করার উদ্দেশ্যে গো কৃপা কথার আয়োজন করা হয়েছে।বর্তমান সময়ে গো মাতাকে অবহেলা করা হচ্ছে। সে কারণে মানুষকে গো মাতার সেবায় উদ্ধুদ্ধ করতে এই কথার আয়োজন করা হচ্ছে। আজ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত, প্রত্যেক দিন গো কৃপা কথা বিকাল ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে।
কমিটির সম্পাদক কিশোর মুরারকা বলেন, শ্রদ্ধা গোপাল জি সরস্বতী দিদি গো কথা প্রবচন করবেন। বাঁকুড়ায় এই প্রথম এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান। অনুষ্ঠান উপলক্ষে ১২০ বছরের প্রাচীন গোশালাকে সুসজ্জিত করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই বহু মানুষের সমাগম ঘটেছে।

