চাঁদপুরের সেন বাড়ির কালীপুজোকে জড়িয়ে আছে ইতিহাসের প্রেক্ষাপট

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: চাঁদপুরে সেন বাড়ির কালীপুজো দীর্ঘ ৫৫৯বছরের প্রাচীন।
এই পুজোয় জড়িয়ে আছে ইতিহাসের প্রেক্ষাপট।
সেন বাড়ির প্রবীণ সদস্য ওঙ্কার নাথ সেন শোনালেন এই পুজোর সংক্ষিপ্ত ইতিহাস যা এখনো উজ্জ্বল। ওঙ্কার বাবু বলেন, ওই এলাকায় চাঁদ দিঘির পাড়ে বন ছিল।
জমিদার নীলাম্বর সেন এই পুজো শুরু করেন। চাঁদ দিঘির পাড়ের বনে ডাকাতরা কালী পুজো করতো। সেন বাড়িতে তখন পুজো হত। ডাকাতদের ডাকাতি ছাড়িয়ে সেই কালীপুজো শুরু হয় সেন বাড়িতে। এখনো মায়ের পুজোয় চক্ষুদানে ডাকাতদের বংশধরদের নামে সংকল্প হয় বলে ওংকার বাবু বলেন।

তিনি আরো জানান, মায়ের পুজোর ঘট ডোবানোর সময় জল নিচে থেকে শুষে উঠে যায়, তাই মায়ের তামার ঘট নিয়ে যাওয়া হয় ঘট ডুবানোর জন্য।
সারাবছর প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয়। কিন্তু মূর্তি করে যে পুজো হয় তা একরাত্রির পুজো। পুজোর শেষে নিরঞ্জন হয়।

ওঙ্কার বাবু আরও বলেন, তাদের কালিমাকে জ্যান্ত কালী বলা হয়, যে যা মানত করেন তাই পান এবং জন্ডিসের ওষুধ দেওয়া হয়। হাওড়া, মেদিনীপুর, কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা থেকেও প্রচুর রোগী আসেন এবং তারা ভালো হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *