আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ মে: করোনা মহামারীর জন্য বিশ্ববাসী যখন নাজেহাল সেই অবস্থায় গ্রামকে করোনা থেকে মুক্ত করার জন্য কালী পুজো করলেন গ্রামের লোকজন। চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েত বালা গ্রামের মালপুকুর পাড়ের মানুষ কালীপুজোর পাশাপাশি ঠাকুরকে সন্তুষ্ট করার জন্য এই দিন ছাগ বলিও করা হয়। পাড়ার মানুষের মধ্যে ছিল করোনার বিশেষ সতর্কতা প্রত্যেকে মাস্ক এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে এই পুজোটি করে।

