আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ ফেব্রুয়ারি:
“বিজেপির পরিবর্তন যাত্রার সফলতায় ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জন্যই এই বীজ পুরে আমাদের রথ যাত্রা পুলিশ অনুমতি দেওয়া স্বত্বেও এখন আটকানোর চেষ্টা করেছে। আমাদের সমর্থকদের উপর লাঠি চার্জ করেছে। আমাদের অন্তত ২২ জন কর্মী জখম হয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, বিজেপি কর্মীরা পুলিশের অত্যাচার, গ্রেপ্তারিকে ভয় পায় না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আমাদের পুলিশ দিয়ে আটকে রাখা যাবে না।” বললেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

ছবি: আহত বিজেপি কর্মী।
আজ উত্তর ২৪ পরগনার বীজপুরে বিজেপির পরিবর্তন যাত্রার রথ পুলিশ আটকে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে রথ নিয়ে এগিয়ে যায় বিজেপি কর্মীরা। সেই সময় পুলিশ বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করে। এই ঘটনায় তাদের ২২জন কর্মী যখম হয়েছে বলে বিজেপির দাবি।

এদিকে বীজপুরে পুলিশি অত্যাচারের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যান কৈলাস বিজয়বর্গীয়। বিজেপি কর্মীদের সঙ্গে তিনি বীজপুরে প্রথমে রাস্তায় বসে পথ অবরোধ শুরু করেন, পরে পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে পদ যাত্রায় শামিল হন কৈলাস বিজয়বর্গীয়।

