নারদা ও সারদায় অভিযুক্ত শঙ্কুদেব পান্ডাকে যুবমোর্চায় বসাতে তৎপর কৈলাস বিজয়বর্গী

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ সেপ্টেম্বর: সারদা ও নারদায় অভিযুক্ত শঙ্কুদেব পান্ডাকে যুবমোর্চায় পদ দিতে সক্রীয় কৈলাস বিজয়বর্গীয়। শনিবার শঙ্কুদেব পান্ডাকে যুবমোর্চায় সাধারন সম্পাদকের পদে নিয়ে আসতে দীর্ঘক্ষন বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে।

মুকুল কনিষ্ঠ শঙ্কুদেব পাণ্ডাকে বিজেপিতে কোনও একটি গুরুত্বপূর্ণ পদে বসাতে দীর্ঘদিন ধরেই সক্রিয় একটি মহল তাকে বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা করা হয়েছিল, কিন্তু সেখানে সম্ভব হয়নি। এরপর যুব মোর্চায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কিন্তু হাল ছাড়েননি শঙ্কুদেব এবং তাঁর ঘনিষ্ঠ মহল। একদিকে যখন কলকাতায় কৈলাস বিজয়বর্গীয় দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা করছেন, অন্যদিকে সৌমিত্র খাঁ দিল্লিতে গিয়েছেন কীভাবে যুব মোর্চার কমিটিতে নিয়ে আসা যায় শঙ্কুদেবকে। গতকাল
হেস্টিংসে দলীয় অফিসে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয়। সূত্রের খবর শঙ্কুদেব পান্ডাকে সামনে নিয়ে আসলে বিজেপির লাভ হবে তা দিলীপ ঘোষকে বোঝান বাংলার পর্যবেক্ষক। কিন্তুু কৈলাস বিজয়বর্গীয়র কথা শুনতে রাজি হননি দিলীপ ঘোষ। অন্যদিকে যুবমোর্চার সাধারন সম্পাদক পদে বসতে সক্রীয় হয়েছেন আর এক মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরা। তিনিও শনিবার হেস্টিংসে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে একান্তে বৈঠক করেন বলে দলীয় সূত্রের খবর।
কিন্ত, দিলীয় সূত্রে জানাগেছে, মুকুল ঘনিষ্ঠদের যুবমোর্চায় এন্ট্রি দিতে নারাজ দিলীপ ঘোষ। অন্যদিকে যুবমোর্চার কমিটিতে পরিবর্তনের জন্য দিল্লিতে রয়েছেন সৌমিত্র খাঁ। দিল্লিকে ম্যানেজ করে শঙ্কুদেব পান্ডাকে যুবমোর্চার মাথায় তুলে নিয়ে আসতে সবরকম চেষ্টা করছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।
সৌমিত্র খাঁ যুবমোর্চার মাথায় বসার পর মুকুল ঘনিষ্ঠরা জেলায় জেলায় সক্রীয়। সংঘের আদর্শে বিশ্বাসী কাজ করা যুবমোর্চা নেতারা দলের অন্দরে বলতে শুরু করেছেন তৃণমূলের কালচার শুরু হয়েছে বিজেপিতে। সংঘ যদি হাল না ধরে তাহলে সংগঠন আদর্শচ্যুত হতে আর বেশি দিন সময় লাগবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *