প্রধানমন্ত্রীর সভা শুরুর আগে কলকাতা সহ গোটা রাজ্যে বিজেপি কর্মীদের উপর হামলা চলছে বলে অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ মার্চ:
প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার আগে রাজ্যজুড়ে অশান্তি। কলকাতায় গিরিশ পার্কে বিজেপি কর্মীদের ওপর রবিবার সাতসকালে হামলা হয়েছে। হামলার জন্য বিজেপি কর্মীরা সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র অভিযোগ, গিরিশ পার্কে সকালবেলায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেছে। রাস্তার ধারে লাগানো বিজেপির পতাকা ছঁড়া হয়েছে। বিজেপির সমস্ত ফেস্টুন ছিঁড়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কৈলাস বিজয়বর্গীয়।

তাঁর আরও অভিযোগ, উত্তর ২৪ পরগনার বারাসতের বিভিন্ন জায়গায় সকাল থেকেই অশান্তির খবর এসেছে। শাসন সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে। তৃণমূল কর্মীদের মারে শাসনে এক বিজেপি কর্মীর মাথা ফেটেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *