রাজ্যপালের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব কৈলাশ মুকুল ও রাহুল সিনহা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ আগস্ট : রাজ্যপাল জগদীপ ধনকরের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব বিজেপি। প্রসঙ্গত, রবিবার কলকাতায় রাজ্যপাল অভিযোগ করেছিলেন, রাজভবনে উপর নজর রাখছে রাজ্য সরকার। রাজভবনের দৈনন্দিন কাজে নজর রাখে নবান্ন। রাজ্যপালের এমন মন্তব্যের পর সোমবার তীব্র প্রতিক্রিয়া জানালেন মুকুল রায়। তিনি এদিন হেস্টিংসে বলেন, ভয়নাক অভিযোগ এনেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এর নিরপেক্ষ তদন্ত অবশ্যই হওয়া উচিত।

অন্যদিকে দলের কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, খুব অন্যায় কথা। আমি রাজ্যপালের ক্ষোভের কথা শুনেছি। বাংলাই একমাত্র জায়গা, যেখানে রাজভবন সুরক্ষিত নয়। আগে বিজেপি নেতাদের উপর নজর রাখত কলকাতা পুলিশ। আর এখন রাজ্যের সাংবিধানিক প্রধানের উপর নজর রাখার খবর পাওয়া যাচ্ছে। যা লজ্জাজনক বলে জানান বিজেপির কেন্দ্রীয় নেতা। একই ইস্যুতে মুখ খুলেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, রাজ্যপালের অভিযোগ নিয়ে তদন্ত হওয়া দরকার। নিরপেক্ষ তদন্ত হলেই বিষয়টি পরিস্কার হবে বলে জানান রাহুল সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *