আমাদের ভারত, ২৬ আগস্ট: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পর বিমানবন্দরের বাইরে এলোপাথারি গুলি চলছে বলে খবর।
কাবুল বিমানবন্দরে গেটের বাইরে বিস্ফোরণটি হয়। সেই সময় বিদেশি নাগরিকদের উদ্ধার কাজ চলছিল। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর চত্বর। মার্কিন সেনাবাহিনীর সূত্রে খবর কাবুল বিমানবন্দরে বাইরে বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে অনুমান এটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল। পেন্টাগনের তরফেও বিস্ফোরণের কথা জানানো হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল সেটা এখনও পরিষ্কার নয়। কিন্তু বেশ কিছু মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
বিমানবন্দরের বাইরে বর্তমানে গুলির লড়াই চলছে। পেন্টাগনের মুখপাত্র কিরবি ট্যুইট করে জানিয়েছেন, “কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে তথ্য আমরা নিশ্চিত করতে পারছি, এই মুহূর্তে হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। বিস্তারিত তথ্য পেলে পরবর্তীতে জানাবো।”
অন্যদিকে মার্কিন গোয়েন্দা বিভাগের তরফে এই আত্মঘাতী বিস্ফোরণ হবার আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল বলে জানা গেছে।
VIDEO: People being rushed to the hospital following reported suicide bomber attack at Kabul airport.
— Election Wizard (@ElectionWiz) August 26, 2021

