দুর্গাপুরে বন্ধ ঘর থেকে কাবলিওয়ালর দেহ উদ্ধার

জয় লাহা, দুর্গাপুর, ২ সেপ্টম্বর: বন্ধ ঘরে কাবলিওয়ালার রক্তাত্ব মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ১৫ নম্বর ওয়ার্ডের মহিস্কাপুর প্লট এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম অসম খান (৬৫)। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি অণ্ডাল থানার কাজোড়া এলাকায়। ওই বৃদ্ধ আখরোট কাজুবাদাম সহ বেশ কিছু জামা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। জানা গেছে, টাকা সংক্রান্ত লেনদেনেও ছিল। মহিষকাপুর প্লট এলাকায় একটি বাড়িতে বেশ কয়েক বছর ধরে তাঁরা ভাড়া থাকছিলেন। এদিন তাদের কাজের লোকেরা এসে দেখেন ঘরের দরজায় তালা লাগানো আছে। এবং দরজা বন্ধ থাকোয় তাদের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে অসম খানের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক ভাবে অনুমান অসম খানের সঙ্গে এক যুবক ওই বাড়িতে ভাড়া থাকতেন।  তারা একসঙ্গে কাজে যুক্ত ছিলেন। প্রশ্ন উঠেছে কে বা কারা কি কারণে তাকে খুন করল? পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *