আমাদের ভারত, ১৫ সেপ্টেম্বর: শুভেন্দু অধিকারী আদতে দুর্যোধন। লোভ ঈর্ষা ক্রোধ কামের প্রতীক! ইঙ্গিত দিলেন গায়ক কবীর সুমন। এর জেরে নেট নাগরিকদের তোপের মুখে পড়লেন শিল্পী।
নবান্ন অভিযানে নেমে অধিকারীর “ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি। আই অ্যাম মেল” বাক্যবন্ধ নিয়ে গান বেঁধেছেন কবীর। ফেসবুক পোস্টে যাঁর উপরে লেখা, “আমি নই ভীম। খাই হিমসিম। কার যেন উরুভঙ্গে..।” সামাজিক মাধ্যমে এর প্রচুর প্রতিক্রিয়া এসেছে।
এনসি ঘরাই লিখেছেন, “যার যেমন চরিত্র সে তো সেভাবেই বিশ্লেষণ করবে। অবাক হওয়ার কিছু নেই।” জহর মুখার্জি লিখেছেন, “বিরল প্রজাতির জীব।” অঞ্জন সেনগুপ্ত লিখেছেন, “চোর ধরো জেলে ভরো নিয়ে একটা গান হবে নাকি।” তন্ময় দাস লিখেছেন, “আগমার্কা চরিত্রহীন মানুষ একটা। লম্পট শ্রী!” পার্থ চক্রবর্তী লিখেছেন, “নোংরা লোকের গান।”

