সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি: তৃণমূলের প্রার্থী হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নামলেন শংকর আঢ্যের স্ত্রী জ্যোৎস্না আঢ্য। তাঁর অভিযোগ, বনগাঁর প্রাক্তন প্রশাসক গোপাল শেঠ বাইরে থেকে গুন্ডা এনে তাঁর স্বামী তথা বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে খুন করার চেষ্টা করছে। বনগাঁর মানুষের জন্য কিছুই করেনি গোপাল শেঠ। তাঁর স্বামী চেয়ারম্যান থাকাকালীন বনগাঁর উন্নয়ন হয়েছে। শুক্রবার শেষ প্রচারে একটি পথ সভা করে প্রকাশ্যে মাইক বেঁধে এমনই অভিযোগ করেন জ্যোৎস্না আঢ্য।
তিনি বলেন, গোপাল শেঠ প্রশাসক থাকাকালীন বনগাঁর উন্নয়নের টাকা বস্তা ভরে বাড়ি নিয়ে গিয়েছে। এছাড়া অটো টোটো চালকদের টাকাও আত্মসাৎ করেছে। গোপাল শেঠ জানেন না কোন উন্নয়নের জন্য কাকে কাজে লাগাতে হয়। শিমুলতলার লোক খেপে আছে, ২ তারিখের পর তার চামরা দিয়ে তবলা বাজাবে।
তৃণমূল সূত্রের খবর, পৌরভোটে প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে এবারে টিকিট দেওয়া হয়নি। তারপর থেকেই তৃণমূলের একাংশের ক্ষোভ গোপাল শেঠের উপর। সেই ক্ষোভে শংকর আঢ্য, তাঁর ভাইকে কংগ্রেসের সমর্থনে দাঁড় করিয়ে দেয় গোপাল শেঠের বিরুদ্ধে।
পাশাপাশি তাঁর মেয়েকেও দাঁড় করিয়ে দেয় তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের একাংশের দাবি, গত সাত বছর ধরে শংকর আঢ্য তোলাবাজি ও দুর্নীতি করেছে। এর ফলে লোকসভা ও বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি হয়েছে।
আজ প্রকাশ্যে বাগদার বিধায়ক বিশ্বজিত দাস নাম না করে স্বীকার করে, একজন অপদার্থের জন্য বনগাঁ মহকুমায় লোকসভা ও বিধানসভা ভোটে হার হয়েছে। যদিও এবারের পৌরসভা ভোটে জেলা ও রাজ্য তৃণমূল থেকে শংকর আঢ্যকে কোন দায়িত্ব দেয়নি। সে ক্ষেত্রে শংকর আঢ্য বলেন, আমাকে আর দলের প্রয়োজন নেই তাই কেউ ডাকেনি।
এদিন প্রাকাশ্যে মাইক বেধে শংকর আঢ্যের স্ত্রী তথা চার নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না আঢ্য বলেন, বনগাঁর প্রাক্তন প্রশাসক গোপাল শেঠ বাইরে থেকে গুন্ডা এনে জ্যোৎস্না আঢ্যের স্বামী তথা বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে খুন করার চেষ্টা করছে। বনগাঁর মানুষের জন্য কিছুই করেনি গোপাল শেঠ। বনগাঁর মানুষের জন্য জিরো। তাঁর স্বামী চেয়ারম্যান থাকাকালীন বনগাঁয় প্রচুর উন্নয়ন করেছেন। শুক্রবার শেষ প্রচারে একটি পথ সভা করে প্রকাশ্যে মাইক বেঁধে তৃণমূলের প্রাক্তন প্রশাসক তথা চার নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গোপাল শেঠের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন জ্যোৎস্না আঢ্য।

