নিগ্ৰহের প্রতিবাদে বাঁকুড়া সম্মীলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি

সোমনাথ বরাট, আমাদের ভারত,বাঁকুড়া, ২ সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তার নিগ্ৰহের ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে আশঙ্কা জনক অবস্থায় এক রোগী ভর্তি হয় হাসপাতালে। ওই রোগীর মৃত্যু হলে রোগীর পরিবারের সদস্যরা চড়াও হয় কর্তব্যরত জুনিয়র ডাক্তারদের উপর। অভিযোগ, জুনিয়র ডাক্তারদের শারীরিক নিগ্ৰহ করা হয়। ওই সময় কোনও সিনিয়র ডাক্তার ছিলেন না, ফলে চিকিৎসা ঠিকমত না হওয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পরই জুনিয়র ডাক্তাররা ক্ষোভে ফেটে পড়েন।তারপরই তারা আন্দোলন শুরু করেন।

নির্ভরযোগ্য সূত্রের খবর, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনায় বসেছেন। যদিও এই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *