জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ মার্চ: মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক প্রয়াত মৃগেন মাইতির বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে মেদিনীপুরে প্রচার শুরু করলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। রবিবার সকালে তিনি এক দলীয় কর্মীর বাইকে চেপে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। এরপর মেদিনীপুর শহর তৃণমূল সভাপতির কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন। জুন মালিয়া জানান, যেভাবে মেদিনীপুর বিধানসভা এলাকার বাসিন্দাদের সাড়া পাচ্ছি তাতে তিনি বেশ খুশি। প্রার্থী ঘোষণার পর বহিরাগত বলে মেদিনীপুর শহরে তৃণমূল কর্মীদের একাংশের মধ্যে বিক্ষোভ শুরু হয়। নিজেদের মধ্যে মনোমালিন্যের জের হিসেবে বড়োসড়ো গন্ডগোল দেখা দেয়। কিন্তু রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে ক্ষোভ বিক্ষোভ প্রশমিত
হয়।

জুন মালিয়া বলেনে, মেদিনীপুরের মানুষ আমাকে বহিরাগত মনে করছেন বলে আমার মনে হয়নি। আজ মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের বহিরাগত প্রসঙ্গ উড়িয়ে দেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। তিনি আশাবাদী মেদিনীপুরে তিনি জয়ী হবেন।

