পরাজিত বিজেপি নেতার বাড়ি গেলেন জুন মালিয়া

কুমারেশ রায়, মেদিনীপুর, ৫ মে:
একদিকে যখন রাজ্যজুড়ে হিংসার ছবি। ঠিক তখন মেদিনীপুরে রাজনৈতিক সৌজন্যের অনন্য ছবি। মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠের পরেই নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া মিছিল থেকে সরাসরি হাজির হলেন প্রতিপক্ষ বিজেপির প্রার্থী সমিত দাসের বাড়িতে। পোড়খাওয়া রাজনীতিবিদ বোনের সম্পর্কে জড়ালেন নিজেকে। আর তার সাক্ষী থাকল মেদিনীপুর শহরবাসী।

দুপুর বারো টার কিছু পরে মেদিনীপুর শহরের বিধাননগর এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী সমিত দাসের বাড়িতে পৌঁছন জুন মালিয়া। মিনিট পনেরোর আলাপচারিতায় উঠে এল রাজ্যের বর্তমান পরিস্থিতির থেকে উন্নয়ন– একাধিক প্রসঙ্গ। দুজনের আলাপচারিতার শেষে দুজন দুজনকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানালেন। এক ফ্রেমে দুই রাজনীতিবিদের দাবি, এবার উন্নয়ন হবে হাতে হাত মিলিয়ে। মেদিনীপুরের উন্নয়ন নিয়ে থাকবে না রাজনীতিকরন। জুন মালিয়া দিয়ে গেলেন ভাইফোঁটায় আসার প্রতিশ্রুতি। আর রীতিমতো বিরল এই চিত্র শহরবাসীর আলোচনার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *