বাংলায় হিংসা বন্ধের দাবি নিয়ে বুধবার গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসেছেন জেপি নাড্ডা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ মে: রাজ্যের পরবর্তী হিংসা নিয়ে গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসেছেন জেপি নাড্ডা। আগামী বুধবার হিংসা বন্ধের দাবিতে এই ধর্নায় বসেছেন ভারতীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার সঙ্গে ধর্নায় বসেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

আগামীকাল সকালে রাজভবনে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় রাজ্যে হিংসা বন্ধের দাবিতে আন্দোলন শুরু করছে বিজেপি। দলের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন জেপি নাড্ডা। প্রথমেই সোনারপুরে দলের নিহত কর্মীদের বাড়িতে গিয়েছেন তিনি। তারপর কলকাতার বেলেঘাটায় বিজেপির নিহত কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে গিয়েছেন জেপি নাড্ডা। নিহত কর্মীর মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যজুড়ে তৃণমূলের হিংসা চলছে। দলীয় কর্মীরা প্রাণ হারাচ্ছেন। কর্মীদের বাড়িতে লুটপাট চলছে। এই ঘটনার প্রতিবাদ আমরা আগামীকাল গোটা দেশজুড়ে করব। গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি আন্দোলন করবে বলে জানিয়েছেন জেপি নাড্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *