আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি:
গতকালের পর আজ উত্তর ২৪ পরগনা জেলা সফরে এসে ব্যারাকপুর আনন্দপুরী কালী মন্দির নিজে হাতে আরতি করে পুজো দেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এদিন দুপুরে তিনি আনন্দপুরী কালী মন্দিরে আসেন পুজো দিতে। মা কালীকে পুজো দিয়ে তিনি সোজা চলে যান ব্যারাকপুর এস এন ব্যানার্জী রোডে মঙ্গল পাণ্ডে স্মৃতি সৌধের কাছে। সেখানে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহিদ মঙ্গল পাণ্ডের সমাধিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানান। ব্যারাকপুরের মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি। এই মাটিকে প্রণাম করেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।


