নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে থাকতে আজ কলকাতায় আসছেন জেপি নাড্ডা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা:
মঙ্গলবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভোট-পরবর্তী হিংসার কবলে নিহত কর্মীদের বাড়িতে যাবেন তিনি। সস্ত্রীক দু’দিনের রাজ্য সফরে আসছেন বলে দলীয় সূত্রে খবর।

সোমবার রাতে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা হয় বিজেপির সর্বভারতীয় সভাপতির। রাজ্য বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে আসার জন্য অনুরোধ করা হয়। দিলীপ ঘোষদের অনুরোধে আজ দুপুর ১২ টার মধ্যে কলকাতায় আসার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

ভোট-পরবর্তী হিংসায় এখনও পর্যন্ত দলের ৯ জন কর্মীর প্রাণ গিয়েছে বলে বিজেপি সূত্রে খবর। কলকাতার বেলেঘাটা, সোনারপুর, নদীয়ার গাগনাপুর, উত্তরবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি এবং উত্তর দিনাজপুর জেলায় দলীয় কর্মীরা প্রাণ হারিয়েছেন। বহু দলীয় কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সর্বশান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে সর্বভারতীয় সভাপতি সহ কেন্দ্রীয় নেতারা এরাজ্যে আসছেন।

হিংসাকে প্রতিহত করে কিভাবে দলীয় কর্মীরা রাস্তায় নামবেন তা নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন জেপি নাড্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *