বিবেক যাত্রা! রামনবমীর ঘটনায় বুদ্ধিজীবীদের পাল্টা গেরুয়া শিবিরের প্রবুদ্ধদের মিছিল কলকাতায়

আমাদের ভারত, ৮ এপ্রিল: রামনবমীর মিছিলে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের আরেক অংশের বুদ্ধিজীবী এবার পথে নামতে চলেছেন। আগামী ১৩ এপ্রিল সমাজের প্রবুদ্ধদের পদযাত্রার কর্মসূচি রয়েছে। মনে করা হচ্ছে অপর্না সেন, কৌশিক সেন, বোলান বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক বুদ্ধিজীবী এই ঘটনাকে ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে দাবি করে গেরুয়া শিবিরের দিকে অভিযোগের আঙুল তোলার ইঙ্গিত করেছেন, তারই পাল্টায় এই মিছিল।

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় গোষ্ঠী সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। আর তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে করেকয়েকদিক আগেই বিবৃতি দিয়েছিল বাংলার বুদ্ধিজীবীদের একটা বড় অংশ। কৌশিক সেন, রেশমী সেন, ঋদ্ধি সেন, সুজন মুখোপাধ্যায়, অপর্না সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, অনির্বাণ ভট্টাচার্য সহ তাথাকথিত রাজ্যের বুদ্ধিজীবীরা রাজ্যে ধর্মীয় আগ্রাসনের অভিযোগ করেছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিও প্রকাশ করেছেন। সেই বিবৃতিতে অপর্ণা সেন অনির্বাণ ভট্টাচার্যরা লিখেছিলেন রামনবমীকে কেন্দ্র করে বাংলায় যে ধর্মীয় মেরুকরণে রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে তাদের নাগরিক হিসেবে আমরা আতঙ্কিত ও উদ্বিগ্ন। তীব্রভাবে ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। সরাসরি তারা কোনো মহলকে নিশানা না করলেও তাদের ইঙ্গিত ছিল গেরুয়া শিবিরের দিকেই বলে মনে করা হচ্ছে।

এবার তাদের এই মন্তব্য গুলির পাল্টা দিতে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক গেরুয়া সংগঠনের উদ্যোগে সমাজের আর এক অংশের বুদ্ধিজীবীরা এবার পথে নামতে চলেছে। গেরুয়া শিবির এই অংশের বুদ্ধিজীবীদের প্রবুদ্ধ বলেছে। ১৩ এপ্রিল জনমত নির্বিশেষে প্রবুদ্ধদের পদযাত্রার ডাক দেওয়া হয়েছে।

সাম্প্রতিক অশান্তির ঘটনা নিয়ে ১৯ এপ্রিল রাজ্যপালের কাছে যাবে বিশ্ব হিন্দু পরিষদের সাধু সন্তরা বলে খবর। এরপর ১৩ এপ্রিল প্রবুব্ধদের মিছিল হবে ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত। এই মিছিলের নাম দেওয়া হয়েছে বঙ্গ বিবেক।

এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিশ্বহিন্দু পরিষদের নেতারা বলেছেন, সনাতন সমাজের ওপর যে আঘাত আসছে তার প্রতিবাদে আমরা প্রবুদ্ধদের অর্থাৎ যাদের সবাই বুদ্ধিজীবী বলেন তাদের নিয়ে মিছিল করব। তাদের এই মিছিলে অন্যান্য সংগঠনের বিশিষ্টরাও অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *