আমাদের ভারত, ৫ জুলাই: আচমকাই শুক্রবার সাত সকালে লেহ লাদাখে সেনা ক্যাম্পে হাজির হন দেশের প্রধানমন্ত্রী মোদী। আর তার ঘুরে আসার পরপর থেকেই সীমান্তের আকাশে বায়ুসেনার তৎপরতা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ঘন ঘন লাদাখের আকাশে চোখে পড়ছে, সুখোই, মিগ,অ্যাপাচে অ্যাটাক কাপটার। ফরোয়ার্ডের ভেসে ওঠা নামা করছে যুদ্ধবিমান। তাতে পৌঁছে যাচ্ছে রসদ। কড়া বার্তা দিতে চিনের চোখে চোখ রেখে চলছে বায়ুসেনার মহড়া।
লাদাখ সীমান্তে ভারত চিন উত্তেজনার মধ্যেই বায়ুসেনার তৎপরতা চোখে পড়ার মত বেড়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মে মাস থেকেই উত্তেজনা বেড়েছিল। ১৫ জুন চিনের আগ্রাসন প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষে ২০ জন
ভারতীয জওয়ান শহীদ হয়েছেন। এরপর থেকেই বদলার দাবি উঠেছে দেশজুড়ে।
এই পরিস্থিতিতে শুক্রবার আচমকাই লেহ-লাদাখ সফরে চলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সীমান্তে দাঁড়িয়ে চিনের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা “গালওয়ান লাদাখ আমাদের। দেশের মানুষের ভারতীয় সেনার উপর সম্পূর্ণ ভরসা রয়েছে। সেনার হাতে ভারতের নিরাপত্তা সুরক্ষিত।”
সেনার মনোবল বাড়াতে একের পর উদাহরণ দেন মোদী। দেখা করেন আহত জওয়ানদের সঙ্গেও।
#WATCH A squadron leader of Indian Air Force at a forward airbase near Indo-China border says, "Every air warrior at this base and across IAF is fully trained and capable to meet all the challenges. Our josh has always been high and touching the sky with glory." pic.twitter.com/LsyMlq9iSf
— ANI (@ANI) July 4, 2020
#WATCH An IAF wing commander at a forward airbase near Indo-China border says, "We have all resources in terms of men & equipment to meet all the challenges. IAF is ready in all aspects to undertake all operational tasks & for providing requisite support for military operations." pic.twitter.com/r7N6N9UNHI
— ANI (@ANI) July 4, 2020
ওয়াকিবহাল মহলের মতে প্রধানমন্ত্রীর এই ভোকাল টনিকেই চাঙ্গা হয়েছে ভারতীয় সেনা। লাল ফৌজকে প্রয়োজনে উপযুক্ত জবাব দিতেও তৈরি। ভারতীয় বায়ুসেনা জওয়ানরাও জানিয়ে দিয়েছেন তাদের জোশ রয়েছে তুঙ্গে।
শনিবার সকাল থেকেই লাদাখের আকাশের নিয়মিত টহল দিচ্ছে বায়ুসেনার যুদ্ধবিমান। সুখোই, মিগের পাশাপাশি উড়ছে অ্যাপাচে অ্যাটাক কপটার। চিনুকের লাগাতার কড়া নজরদারি চলছে। একেবারে চিনের চোখে চোখ রেখে মহড়া চালাচ্ছে করছে বায়ুসেনা।
শুধুমাত্র যুদ্ধ জাহাজ উড়ছে তা নয় যুদ্ধ অস্ত্র বহন করে বিমান ওঠানামা করছে ফরোয়ার্ডের বেসে।পৌঁছে যাচ্ছে রসদ। এককথায় ভারতীয় সেনার এই তৎপরতা লালফৌজের চাপ বাড়াতে বাধ্য। তবে এটাও ঠিক, প্রধানমন্ত্রী আগেই বলেছেন ভারত আক্রমণের বিশ্বাস করে না। কিন্তু দেশের উপর আঘাত এলে প্রত্যাঘাত করতে জানে ভারত। আর বায়ুসেনার মহড়া সেদিকেই ইঙ্গিত করছে।

