২৩ এপ্রিল থেকে রাজ্যে জয়েন্টের প্রবেশিকা, ঘোষণা বোর্ডের

রাজেন রায়, কলকাতা, ১২ নভেম্বর: আগামী সপ্তাহ থেকেই রাজ্যে স্কুল খুলছে। এরই মাঝে দিন ঘোষণা করা হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। আগামী বছরের ২৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হতে চলেছে জয়েন্টের পরীক্ষা। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই পড়ুয়ারা অনলাইনে আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের নির্দেশিকায় জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য আগামী ২৩ এপ্রিল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। অফলাইন পদ্ধতিতেই এই পরীক্ষা হবে। বোর্ডের ওয়েবসাইটেও এই দিন ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু পারে।

উল্লেখ্য, জয়েন্ট এন্ট্রাসের মাধ্যমেই আগ্রহী পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচার নিয়ে পড়াশোনার জন্য এগোতে পারবে। পরীক্ষায় ব়্যাঙ্ক অনুযায়ী এবং কাউন্সেলিংয়ের ধাপ পেরিয়ে তারা রাজ্যের সরকারি ও বেসরকারি কলেজগুলিতে ভর্তির সুযোগ পাবে। বিস্তারিত তথ্যের জন্য- www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in -এই দুটি ওয়েবসাইটে পড়ুয়াদের চোখ রাখতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *