মোহনপুরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের গোমুন্ডাতে কেন্দ্রের কৃষি আইন বাতিল, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সভাতে অন্যান্য দল ছেড়ে একাধিক সক্রিয় কর্মী তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। সভায় ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, প্রদীপ পাত্র সহ অন্যান্যরা।

এদিন প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটে জিততে পারেন নয়, উনি যে জিতছেন এটা সমস্ত সার্ভে রিপোর্টে বলা হয়েছে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস দু’শোর বেশি আসন নিয়ে রাজ্যে পুনরায় ক্ষমতায় আসবে। হুমায়ুন কবীর ছাড়াও সভায় বক্তব্য রাখেন অজিত মাইতি এবং বিক্রম প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *