আমাদের ভারত, আরামবাগ, ১৫ জুলাই: বিজেপিতে যোগদান অব্যাহত আরামবাগে। বুধবার সকালে খানাকুল ১ নম্বর ঘোষপুর অঞ্চল এলাকা থেকে ৫০জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সিপিএম বিজেপিতে যোগদান করেন।যোগদানকারীরা জানান, তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতি দেখে আমরা সকল মানুষ সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। কারণ, সিপিএম এখন আন্দোলনে নেই।
বুধবার সকালে আরামবাগ গৌরহাটি মোড় এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে সিপিএম থেকে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ।

অন্যদিকে, হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আরামবাগ থানায় বিক্ষোভ দেখায় বিজেপি। উপস্থিত ছিলেন বিমান ঘোষ, যুব মোর্চা সভাপতি বিশ্বজিৎ ঘোষ।

