সাথী দাস, পুরুলিয়া, ৮ আগস্ট: বিজেপি ও বজরং দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৫৫০টি পরিবার। পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুল মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, জেলা নেতা পার্থ প্রতীম ব্যানার্জি প্রমুখ। এদিন মহিলা তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বর্ণালী দত্তের হাত ধরে কয়েকশ পরিবারের মহিলা সদস্য তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

গুরুপদ বাবু জানান, কোভিড বিধি মেনে মেগা যোগদান অনুষ্ঠান হয়। পুরুলিয়া শহরের বজরং দলের একটা বড় অংশ এদিন তৃণমূলে যোগ দেয়। এছাড়া পুরুলিয়া ১ সহ বিভিন্ন ব্লক থেকে ৫৫০টিরও বেশি বিজেপি পরিবার তৃণমূলে যোগ দেয়।
সুজয় ব্যানার্জি বলেন, পুরুলিয়ায় তৃণমূল যথেষ্ট শক্তশালী। এই ভাবে যোগদান হলে বিজেপি শেষ হয়ে যাবে। আসন্ন পুর নির্বাচনে আমরা সফল হব অনায়াসে।
দলত্যাগীরা জানান, বিজেপি আস্থা হারিয়েছে। ভালো নেতৃত্ব না থাকায় সমস্যায় ভোগেন তাঁরা। এছাড়া কেন্দ্রের জন বিরোধী নীতির কারণে তারা তৃণমূলে যোগ দিলেন।

