সাথী দাস, পুরুলিয়া, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো ২০১৪ সালে টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিতদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সহ একাধিক দাবি তুলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন বঞ্চিত চাকরি প্রার্থীরা। বুধবার পুরুলিয়া শহরের হিলভিউ গ্রাউন্ডে একত্রিত হয়ে নিজেদের দাবি সম্বলিত ব্যানার পোস্টার ও থার্মোকলের পাতায় দাবি লিখে মিছিল করেন বঞ্চিত প্রার্থীরা। এর আগেও একাধিকবার আন্দোলনের পথে নামলেও তাদের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ। তাই শেষমেষ আন্দোলনের উপরই ভরসা তাদের।

আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালের টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত রাজ্যের প্রায় ১৫০০ চাকুরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।


