জন্মদিনে বই প্রকাশ করে শিক্ষককে শ্রদ্ধা জানাল পুরুলিয়ার ‘জীবনের পরম পরশ কমিটি’

সাথী দাস, পুরুলিয়া, ২৭ ফেব্রুয়ারি: জন্মদিনে বই প্রকাশ করে শিক্ষককে শ্রদ্ধা জানাল পুরুলিয়ার ‘জীবনের পরম পরশ কমিটি’। বিশিষ্ট প্রাবন্ধিক তথা সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: স্বপন কুমার মণ্ডলের ৪৭তম জন্মদিন ছিল কাল। পুরুলিয়ার জেলা বিজ্ঞান কেন্দ্রের প্রেক্ষাগৃহে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে সংস্কৃতি মনষ্ক ওই কমিটি। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক স্বয়ং। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রকৃতি বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রী ও অনুরাগীদের উদ্যোগে জন্মদিনের প্রতীকী কেক কাটা হয় এবং বিগত বছরের মতো এবারও অধ্যাপকের জন্মদিন স্মারক গ্রন্থ ‘শ্রী স্বপন কুমার মণ্ডল : জীবনের পরম পরশ-৫’-এর আত্মপ্রকাশ হয়। স্মারক সংকলনের আনুষ্ঠানিক প্রকাশ করেন অধ্যাপক ড: স্বপন কুমার মণ্ডল সহ মানভূম মহাবিদ্যালয় অধ্যাপক ড: আশুতোষ বিশ্বাস, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অমিতাভ মিশ্র, জীবনের পরম পরশ কমিটির সভাপতি তথা বইটির সম্পাদক ডঃ কার্তিক কুমার মণ্ডল। বইটিতে স্বপন কুমার মণ্ডলের সান্নিধ্যের পরশে আসা ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষানুরাগী সুধীজন প্রত্যেকেই তাঁদের অনুভূতিকে ব্যক্ত করতে সচেষ্ট হয়েছে।

অধ্যাপক এম এ পাঠরত অবস্থাতেই শিক্ষকতার মহানব্রতে ব্রতী হয়। ছাত্রছাত্রীই তাঁর ধ্যানজ্ঞান। সেই সঙ্গে সমানতালে চলে লেখালেখিও। পড়িয়েছেন একাধিক স্কুল কলেজে। বর্তমানে তিনি সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক। ছাত্রছাত্রীদের অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় এস কে এম স্যার। তারই জন্মদিন পালনের উদ্যেশ্যে ছাত্রছাত্রীদের সম্মেলনে গঠিত হয় ‘জীবনের পরম পরশ কমিটি’। সেই কমিটি দেখতে দেখতে পাঁচ বছর পূর্ণ করল। সেই সঙ্গে তাদের ব্যতিক্রমী উদ্যোগেরও।

স্বপন কুমার মণ্ডল সম্পর্কে নিজেদের অভিজ্ঞতার কথাকে তুলে ধরছেন তাঁর প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অনুরাগী বিভিন্ন পেশার মানুষ। তাঁদের লেখায় ব্যক্তি স্বপন কুমার সম্পর্কে অজানা খনির পরশ মণির সন্ধান উঠে এসেছে। জন্মদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে স্বপন বাবু বলেন, “চারিদিকে যখন সম্পর্কের বাঁধনগুলি শিথিল হয়ে যাচ্ছে, রঙের প্রলেপ আপনাতেই খসে পড়ছে, শ্রদ্ধাভক্তিতে পবিত্রতার অভাব প্রকট, তখন স্বপন কুমার মণ্ডল সম্পর্কে নিজেদের অভিজ্ঞতার কথাকে তুলে ধরছেন তাঁর প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অনুরাগী বিভিন্ন পেশার মানুষ।” তাঁদের লেখায় ব্যক্তি স্বপন কুমার সম্পর্কে অজানা খনির পরশ মণির সন্ধান উঠে এসেছে।

অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক বৈদ্যনাথ বাস্কে, শ্রীমন্তিনী সাহা, গবেষক শুক্লা গাঙ্গুলি, রাখি গরাঁই, বিকাশ কালিন্দী, প্রীতি ভকত, বিশ্বজিৎ রজক প্রমুখের বক্তব্যে প্রফেসর স্বপন কুমার মণ্ডল সম্পর্কে তাঁদের মুগ্ধতার কথাই তুলে ধরেন।

বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দেবেন্দ্রনাথ পরামানিক, সাংবাদিক দীপেন গুপ্ত, গৌতম পরামানিক, গবেষক শুক্লা গাঙ্গুলি, রনজয় মাহাত প্রমুখ। কমিটির যুগ্ম সম্পাদক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সহ-সভাপতি গবেষক সিদ্ধার্থ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *