অযোধ্যায় ঝুলন উৎসবে ২১ কেজির রূপোর দোলনায় দুলবেন ভগবান রামলালা

আমাদের ভারত, ১২ আগস্ট: শ্রাবণ মাসের ঝুলন উৎসব পালনের জন্য ২১ কেজি রুপোর দিয়ে দোলনা তৈরি করা হলো অযোধ্যায়। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে তরফে টুইট করে বৃহস্পতিবার এ ষকথা জানানো হয়েছে। রামলালাকে ঝুলন উৎসবের দিন ওই দোলনায় বসানো হবে। এই প্রথম রূপোর দোলনায় বসবেন রামলালা। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ঝুলা উৎসব হয়। এই উৎসব ঘিরে প্রতিবছরই অযোধ্যা সেজে ওঠে। সেখানকার মন্দিরগুলোতে প্রচুর মানুষ ভিড় করে ঝুলন উৎসবে পরিক্রমার আয়োজন হয় সরযু নদীর তীরের শহর অযোধ্যায় ।

যে অস্থায়ী মন্দিরে রামলালাকে রাখা হয়েছে সেখানেই এবছরের ঝুলন উৎসব হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র রুপোর দোলা ছবি দিয়ে একটি টুইট করেছে। টুইটে লেখা হয়েছে অযোধ্যায় শ্রাবণ ঝুলা উৎসবের ঐতিহ্য রয়েছে। শ্রাবণের শুক্লা তিথিতে থেকে পূর্ণিমা পর্যন্ত ভগবান শ্রী রাম দোলনায় দর্শন দেবেন। ভগবান সেবার জন্য ২১ কেজি রূপোর দোলনা তৈরি করা হয়েছে। ২১ কেজি রুপোর দোলনা্য উচ্চতা ৫ ফুট। ঝুলন উৎসবে এই দোলনাতেই বসানো হবে ভগবান রামলালাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *