পথ দুর্ঘটনা এড়াতে হেলমেট বিহীন বাইক আরোহীদের সচেতন করল ঝাড়গ্রাম ট্রাফিক পুলিশ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ অক্টোবর: পুজোর আগে পথ দুর্ঘটনা এড়াতে হেলমেট বিহীন বাইক আরোহীদের সচেতন করল ঝাড়গ্রাম ট্রাফিক পুলিশ। দাপীঠ এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন ট্রাফিক সাব-ইন্সপেক্টর দেবাশীষ পালের নেতৃত্বে পুলিশ কর্মীরা। এদিন যে সমস্ত বাইক আরোহীরা হেলমেট না পড়ে বাইক চালাচ্ছে তাদের দাঁড় করিয়ে সচেতনতামূলক বার্তা দিচ্ছেন।

এ বিষয়ে ঝাড়গ্রাম থানার ট্রাফিক সাব-ইন্সপেক্টর দেবাশীষ পাল বলেন, সামনে পুজো তাই যাতে পথ দুর্ঘটনা না ঘটে তাই আমরা আজ সমস্ত হেলমেটহীন বাইক আরহীদের হেলমেট পরতে ও গতি নিয়ন্ত্রণ করে মোটর সাইকেলের চালাতে বলছি। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ঝাড়গ্রাম শহরের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *