জঙ্গলমহলের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে “সাথী” প্রকল্পের সূচনা ঝাড়্গ্রাম জেলা পুলিশের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৪ আগস্ট: জঙ্গলমহলের বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে “সাথী” প্রকল্পের সূচনা করল ঝাড়্গ্রাম জেলা পুলিশ। বুধবার ঝাড়গ্রাম জেলা পুলিশ ও “উবের ইন্ডিয়া “-র সাথে যৌথ কোলাবরেশনের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। বেকার প্রশিক্ষিত যুবকরা এবার কলকাতার বুকে গাড়ি চালিয়ে হাজার হাজার টাকা রোজগার করতে পারবেন।

উল্লেখ্য, পুলিশের উদ্যোগে আগেই জেলার বিভিন্ন ব্লকের ছেলেদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু তারা প্রশিক্ষন নিলেও অনেকই তাদের মধ্যে বেকার রয়েছেন। আর সেই সব বেকার প্রশিক্ষিত যুবকরা কলকাতার বুকে গাড়ি চালিয়ে হাজার হাজার টাকা রোজগার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *