ঘূর্ণিঝড় যসের মোকাবিলায় তৎপর ঝাড়গ্রাম জেলা পুলিশ ও প্রশাসন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ মে: আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া শেষ মুহূর্তের খবর অনুযায়ী আগামী বুধবার দুপুর নাগাদ উড়িশার বালাশোর এবং পারাদ্বীপ এলাকায় আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় যস। আছড়ে পড়ার পর যসের গতিপথ যেতে পারে ঝাড়গ্ৰাম জেলার নয়াগ্ৰাম, গোপীবল্লভপুর ১ এবং ২ এবং সাঁকরাইল ব্লকের উপর দিয়ে। তাই ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে ইতিমধ্যে জোর তৎপরতা শুরু করেছে জেলা ও পুলিশ প্রশাসন।

ইতিমধ্যে ওড়িশা সীমান্ত তীরবর্তী নয়াগ্রাম ব্লকের জমিরাপাল, ফুলদহ গ্রামের মানুষ জনকে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় স্কুলে স্থানান্তর করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার ও নয়াগ্ৰাম থানার আইসি প্রসূন মিএ। এছাড়াও গোপীবল্লভপুর থানার পুলিশ এবং ব্লক প্রশাসন। গোপীবল্লভপুরের নদী তীরবর্তী প্রতিটি গ্রামের কাঁচা বাড়ির বাসিন্দাদের সরিয়ে ফেলা হচ্ছে স্থানীয় স্কুল গুলিতে। এলাকায় এলাকায় চলছে পুলিশের মাইকিং মানুষকে সচেতন করার জন্য। ইতিমধ্যে গোপীবল্লভপুরের এসে পৌছেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ঝড় পরবর্তী সময়ের পরিস্থিতি সামলানোর জন্য সব রকম ভাবে প্রস্তুত থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *