আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই:
আজ ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২১ শে জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান সফল করতে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর হাইস্কুল থেকে মিছিল শুরু করে পুরো শহর পরিক্রমা করে পুনরায় রঘুনাথপুর হাইস্কুল প্রাঙ্গনে শেষ হয়।
মিছিল থেকে প্রত্যেক বক্তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ধর্মতলার শহিদ দিবসকে সফল করতে হবে বলে বার্তা দেন। মিছিলে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে প্রায় হাজার দশেক কর্মী সমর্থক মিছিলে সামিল হয়।

