সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৮ মার্চ: রঙের উৎসবে ফ্যাকাসে ঝালদা। উৎসবে সামিল না হয়ে নিজেদের দূরে সরিয়ে রাখলেন ঝালদাবাসী। কাউন্সিলার খুন হওয়ায় শোকস্তব্ধ তাঁরা। ফলে হল না দোল উৎসব পালন। ঝালদার মানুষ দোল উৎসব, আবীর রঙের খেলায় ঘর থেকে বেরোলেন না কেউ।

এবিষয়ে স্থানীয় হরিদাস কাঁন্দু, অমিত বারুইরা জানান, “গত ১৩ মার্চ আমাদের প্রিয় নেতা কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলর তপন কাঁন্দুকে দুষ্কৃতিরা গুলি করে হত্যা করে। তাই আজ আমরা শোকাহত। আমাদের এই প্রিয় নেতার চলে যাওয়ায় আজকের দোল উৎসব আমরা পালন করছি না। এই দিনটি আমরা নিহত তপনবাবুকেই শ্রদ্ধাঞ্জলি রূপে উৎসর্গ করলাম। আমরা চাই এই নির্মম হত্যার সিবিআই তদন্ত করুক। যারা দোষী তাদের কঠোরতম শাস্তি হোক।”


