ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর গঠন, তপন কান্দুর অনুপস্থিতিতে শোকের আবহ

সাথী দাস, পুরুলিয়া, ২ মে: শোকের আবহের মধ্যেই গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর। তপন কান্দুর অনুপস্থিতি বার বার সভায় উঠে আসছিল। তাঁর স্ত্রী পূর্ণিমা কার্যত নীরব ছিলেন। ছল ছল চোখ নিয়েই উপস্থিত ছিলেন আজকের বৈঠকে।

১২ ওয়ার্ড বিশিষ্ট ঝালদা পৌরসভার বোর্ড গঠন হয় গত ৫ এপ্রিল। এই ঘটনার ২৬ দিন পর আজ সোমবার শাসক তৃণমূল ও কংগ্রেস, নির্দল উভয় পক্ষের মোট ১০ জন কাউন্সিলরদের উপস্থিতিতে গঠিত হল এই ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিল। বিরোধী দলের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস কাউন্সিলর তথা নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু(২ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস দল থেকে জয়ী হয়েছিলেন তপন কান্দু), ১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিজয় কান্দু এবং ৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্র। এদিন উপস্থিত ছিলেন না ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল। ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন।

ঝালদা পৌরসভার প্রথম বৈঠকে ১১ টি বিষয় সূচির উপর বিশেষ আলোচনা হয় এদিন। এছাড়াও স্ট্যান্ডিং কমিটি গঠন, ওয়ার্ড কমিটি গঠন, এরিয়া কমিটি গঠন, টেন্ডার প্রক্রিয়া, বিভিন্ন সরকারি প্রকল্প সহ ঝালদা পৌর এলাকার উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। একথা জানান ঝালদা পৌরসভার চেয়ারম্যান সুরেশ আগারওয়াল। তিনি বলেন, “সবাই মিলে ঝালদার উন্নয়ন করব আমরা। সেই কাজের দায়িত্ব সরকারিভাবে বণ্টন হয় আজ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *