সাথী দাস, পুরুলিয়া, ১৩ জুলাই: পুরুলিয়া শহরের নডিহা এলাকায় কালী মন্দিরে চুররির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গ্রিল ভেঙ্গে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার গয়না ও পুজোর সামগ্রী চুরি করেছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। ভোর রাতে এই ঘটনা ঘটেছে বড় তাঁদের অনুমান।
খবর পেয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সি সি টিভির ফুটেজ দেখে তদন্ত চলছে। এর কিছু দিন আগে গৃহস্থের বাড়ি থেকে মোটর সাইকেল চুরি হয়।

মন্দির পরিচালন কমিটির সদস্য সারনাথ দত্ত বলেন, “তালা অটুট রয়েছে। বড় গ্রিল দিয়ে ঢুকে এই অপকর্ম করেছে দুষ্কৃতীরা। বিগ্রহের লক্ষাধিক টাকার গয়না, পুজোর সামগ্রী চুরি হয়েছে। আমরা পুরুলিয়া সদর থানায় অভিযোগ করেছি। আশাকরি সুরাহা হবে।”

