গোয়ালতোড় জওহরলাল নেহরু জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের নবীন বরণ উৎসব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় জওহরলাল নেহরু জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। এদিন গোয়ালতোড়ের একটি স্থানীয় লজে প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের গোলাপ, কলম সহ নানান উপহার দিয়ে বরণ করে নেন কেন্দ্রের পুরানো ছাত্রছাত্রীরা। একইসঙ্গে এই কেন্দ্রের প্রশিক্ষণ সম্পূর্ণ করা ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রের কর্ণধার রামকৃষ্ণ পাল, প্রশিক্ষক সুশান্ত ধবল, ঋতুপর্ণা কোলে প্রমুখ।

রামকৃষ্ণবাবু জানান, নবীন বরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি ২০২২- ২৩ শিক্ষাবর্ষের টপার ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া সহ সমস্ত ছাত্রছাত্রীদের শংসাপত্রও এদিন দেওয়া হয়। এই উপলক্ষে সারাদিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *