প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মৃত্যুতে শোকের ছায়া জঙ্গিপুর ভবনে

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩১ আগস্ট: সোমবার বিকেলে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হলেন দিল্লিতে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত জঙ্গিপুরের বাসিন্দারা। মৃত্যুর খবর আসতেই জঙ্গিপুর ভবনে শোকের ছায়া নেমে আসে। ২০০৪ সালে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের টিকিটে টানা দুবার জঙ্গিপুরের সাংসদ নির্বাচিত হন। বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব সামলেচ্ছেন, পরে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।

জঙ্গিপুর সহ মুর্শিদাবাদ জেলাতে একাধিক কর্মকান্ড রয়েছে প্রণব বাবুর। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় সাংসদ নির্বাচিত হন এবং ২০১৯ সালে তৃণমূলের হাতে পরাজিত হন। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। কান্দি মাষ্টার প্ল্যান, নবগ্রামে সেনা ছাউনি তার হাত দিয়ে তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *