সাথী দাস, পুরুলিয়া, ৪ জুন: জামাই ষষ্ঠীর বাজার ধরতে তড়িঘড়ি পুরুলিয়ায় নিজেদের বিভাগীয় বিপণীর উদ্বোধন করল ‘বাজার কলকাতা ‘। আজ পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে এই স্টোরের উদ্বোধন করল তারা। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে নাগালের মধ্যে পোশাক পেয়ে উপচে পড়ল ভিড়। বিভিন্ন সুযোগ সুবিধে থাকায় এবং শিশু থেকে নবীন প্রবীণ সবারই পোশাকের সম্ভার থাকায় জমজমাট স্টোর। কাল জামাই ষষ্ঠী। আর তাই পুরোদমে কেনাকাটা চলে।
পুরুলিয়া শহরের জাতীয় স্তরের বহুজাতিক সংস্থা তাদের ব্যবসা শুরু করেন। বিক্রির হার ঊর্ধ্বমুখী দেখে জাঁকিয়ে বসে ওই সংস্থাগুলি। প্রতিযোগিতা মূলক বাজারে নিজেদের ভাসিয়ে দিতে পুরুলিয়ায় বিভিন্ন বহুজাতিক সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগ শুরু করেছেন। এর সুফল পাচ্ছে অনুসারী ব্যবসা।

আজকের উদ্বোধন হওয়া সংস্থার কর্ণধার অজয় আগরওয়াল বলেন, “পুরুলিয়ার সব শ্রেণির মানুষের রকমারি পোশাক আমাদের স্টোরে থাকছে। এই নিয়ে সারা দেশে ১৪১ টি স্টোর খোলা হল।”
স্টোরে আসা পুরুলিয়ার বিশিষ্ট উদ্যোগপতি মনোজ ফোগলা বলেন, “বড় শিল্প পুরুলিয়ায় উল্লেখযোগ্য না থাকলেও এই ধরনের ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্প স্থানীয় যুবক যুবতীদের কর্ম সংস্থানের সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়ায় এটা খুবই গুরুত্বপূর্ণ।”

